শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় ত্রিশবছরের পুরনো সেতু ধ্বসে পড়ার আশঙ্কা, আতঙ্কিত মানুষ

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৯:৪১ অপরাহ্ণ
উখিয়ায় ত্রিশবছরের পুরনো সেতু ধ্বসে পড়ার আশঙ্কা, আতঙ্কিত মানুষ

উখিয়া প্রতিনিধি: 

উখিয়া উপজেলা সদরে অবস্থিত একটি জনবহুল গ্রামের নাম পাতাবাড়ী,উখিয়া প্রধান সড়ক থেকে সুংযুক্ত হয়েছে পাতাবাড়ী সেতু ও  সড়কটি।

দীর্ঘ ৩০ বছর পূর্বে নির্মিত এই সেতুটি হচ্ছে পাতাবাড়ী এলাকার একমাত্র যাতায়াতের মাধ্যাম, বিকল্প সড়ক থাকলেও গ্রামের কর্মমুখী ও সাধারণ  মানুষ, স্কুল, কলেজ গামী ছাত্র, ছাত্রীরাএই পথ দিয়ে বেশিরভাগ  যাওয়া আসা করে।

গত তিন দিনের ভারীবর্ষনে সেতুটি ৯০% ঝুঁকিতে রয়েছে বলে এলাকাবাসী জানান, তারা বলেন যে কোন মুহূর্তে সেতুটি ধ্বসে পড়ার আশংকা আছে।  

স্থানীয় বাসিন্দা, রুপন বড়ুয়া ও জিতেন বড়ুয়া,  বলেন উখিয়া উপজেলায় অনেক জায়গায় উন্নয়ের ছুঁয়া লাগলেও ১৯৯৬ ইং সালে নির্মিত এই সেতুটি পরিবর্তন আসেনি।

আমরা এ বিষয় অনেক বার স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে চেষ্টা করেছি, আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। অনতিবিলম্বে যদি এই সেতু পূণ: নির্মাণ বা সংস্কার করা না হয়  এলাকাবাসী যে কোন মুহূর্তে চরম ভোগান্তীতে পড়তে পারে বলে আমরা  আশংকা করছি।

 বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জন্য আমরা এলাকা বাসীর পক্ষ থেকে জোরদাবি জানাচ্ছি। যাতে দ্রুত সময়ের মধ্যে সেতু টি সংস্কার করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ