মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৭:০৮ অপরাহ্ণ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া মাটির নিচে এখনও অর্ধশতাধিক শিশু ও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে।

বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক 'এ-৩' এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উখিয়াসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় তীব্র ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৩টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে ক্যাম্প-৫ এর একটি সুউচ্চ পাহাড়ের বিশাল অংশ ধসে নিচে থাকা স্থানীয় একটি মক্তব ও মাদরাসার ওপর আছড়ে পড়ে। ঘটনার সময় মাদরাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী পাঠরত অবস্থায় ছিল বলে জানা গেছে। পাহাড়ধসের পরপরই স্থানীয় রোহিঙ্গা এবং স্বেচ্ছাসেবীরা মাটি চাপা পড়াদের উদ্ধারে তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনার পর পরই প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত পাঁচজনকে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও জোরদার অবস্থায় চলমান রয়েছে।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ