শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় উঠান বৈঠকে নারীর অর্থনৈতিক মুক্তির ওপর গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক ০৮ July ২০২৬ · Wednesday · ০৬:৫৩ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় উঠান বৈঠকে নারীর অর্থনৈতিক মুক্তির ওপর গুরুত্বারোপ

নাটোর প্রতিনিধি:

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং সরকারি সেবা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলা তথ্যকেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের নির্দেশনায় আয়োজিত এ উঠান বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল ‘নারীর অর্থনৈতিক মুক্তি’।

বৈঠকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তফা সারোয়ার শাহীন,ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার উপস্থিত থেকে নারীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সরকারি প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। নারীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অংশগ্রহণকারী নারীরা তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সরকারি সেবাপ্রাপ্তির বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারি প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। উপস্থিতরা বলেন, এ ধরনের উঠান বৈঠক নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সরকারি সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ