শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৫:৩৪ অপরাহ্ণ
তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 রবিবার (৫জুলাই) পৌর শহরে আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে  কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সুফি, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আঙুর, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি হুসাইন আহমদ রাজন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ