শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বড় পর্দায় বিশ্বকাপ; বেরোবিতে যানবাহন প্রবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৫:৩২ অপরাহ্ণ
বড় পর্দায় বিশ্বকাপ; বেরোবিতে যানবাহন প্রবেশ নিষিদ্ধ

‎বেরোবি প্রতিনিধি:

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ (আর্জেন্টিনা বনাম মিশর) দেখানো  উপলক্ষে সাময়িকভাবে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সকল ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময়ে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।

‎উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ফুটবলের সকল ম্যাচ বেরোবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড়পর্দায় (এল‌ইডি স্ক্রিন) দেখানো হচ্ছে। সম্প্রতি হাজারো দর্শণার্থীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ