শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০১:৫৮ অপরাহ্ণ
কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই প্রণীত এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আধুনিক, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত থেকে ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা উন্নয়ন তহবিলে স্থানান্তরের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে উপস্থিত কয়েকজন নাগরিক পৌরসভার বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় পড়ায় পৌর এলাকায় জনদুর্ভোগ বেড়েছে এবং যানজট প্রকট আকার ধারণ করেছে।

সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, “এটি একটি জনকল্যাণমুখী, বাস্তবসম্মত ও উন্নয়নবান্ধব বাজেট। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কারণে সাময়িক জনভোগান্তি সৃষ্টি হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এ জন্য তিনি পৌরবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া  পৌরসভার সর্বস্তরের জনসাধারণ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ