শিল্পনগরী খুলনার ২৫ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প মঙ্গলবার
মো. আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এমডি রুবেল খান-এর উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা চোখের বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার যেসব মানুষ চোখের সমস্যায় ভুগছেন কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারছেন না, তারা এ সেবা গ্রহণ করতে পারবেন।
চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস, খুলনা সিটি কর্পোরেশন প্রাঙ্গণে। সেবা প্রদান করা হবে ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে ২৫ নম্বর ওয়ার্ডের অসহায় ও স্বল্প আয়ের মানুষদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।