যাত্রাপুর ইউপি’র আসন্ন নির্বাচনে আলোচনায় শীর্ষে শাহাজামাল সরকার
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার নদী বিধৌত অনগ্রসর যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারো আলোচনায় শীর্ষে মোঃ শাহাজামাল সরকার।
খোঁজ খবর নিয়ে জানা যায়, বিগত কয়েকটি ইউপি নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার নদী বিধৌত উন্নয়ন বঞ্চিত অনগ্রসর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ শাহাজামাল সরকার অংশগ্রহণ করে ষড়যন্ত্রমূলক ভাবে বার বার পরাজিত হন। জনশ্রুত আছে বিগত আওয়ামীলীগ সরকার আমলে একজন নেতার প্রতিহিংসার শিকার চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজামাল সরকার গত ইউপি নির্বাচনে মাত্র কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন।
মূলত গত ইউপি নির্বাচনে তার সমর্থকদের দাবি মোঃ শাহাজামাল সরকার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কৌশলে তাকে পরাজিত দেখানো হয়। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ শাহাজামাল সরকার দীর্ঘ বছরে পর বছর ধরে মাঠে সাধারণ ভোটারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। যাত্রাপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত চর গোয়াইলপুরি থেকে শুরু করে অন্যান্য চরে একই নাম দুঃস্থ, অভাবী, গরীব মানুষের প্রাণের নেতা মোঃ শাহাজামাল সরকার।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুর্নীতি ও মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান মোঃ শাহাজামাল সরকার। তিনি যাত্রাপুর ইউনিয়নের জনগণের সেবা স্বচ্ছতা, উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।
মোঃ শাহাজামাল সরকার জানান, আমার অঙ্গিকার, আমার প্রতিশ্রুতি, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক যাত্রাপুর ইউনিয়ন পরিষদ গঠন করা। ইউনিয়নে মাদক, জুয়া ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নদী ভাঙন রোধ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্রীজ-কালভার্ট, নির্মাণ সহ একটি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। ঐতিহ্যবাহী যাত্রাপুর হাট সংস্কার করে এই অঞ্চলের কৃষকের পণ্য বাজারজাত করণে একটি আধুনিক হাট তৈরি করা। ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নে সার্বিক ভূমিকা পালনের পাশাপাশি এই অঞ্চলে কৃষকদের মাঝে সেচ, বীজ, সার ও কৃষি পরামর্শে সহযোগিতা দিয়ে সমৃদ্ধ করা।
চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজামাল সরকার আরো জানায়, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির স্বর্ণশিখরে পৌছাতে পারে না। তাই শিক্ষার বিকাশ লাভে চরের শিক্ষার্থীদের পড়ালেখার সু-ব্যবস্থা নিশ্চিত করবো। চরের হতদরিদ্র ছেলে-মেয়েরা যাতে আর কষ্ট করে দুর্গম এলাকা পারি দিয়ে অন্যত্র গিয়ে পড়ালেখা করতে না হয়, সে ব্যাপারে প্রত্যেকটি চরেই শিক্ষার ব্যবস্থা গ্রহণে সরকারের সহযোগিতা চাই। যাত্রাপুর ইউনিয়নের গরীব, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও প্রবীণদের যে কোন ধরণের সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা যেন কোন প্রকার হয়রানীমুক্ত ভাবে লাভ করে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়নের মসজিদ মাদ্রাসা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজামাল সরকার আরো জানায়, আপনারা জানেন, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে চর এলাকায় মসজিদ-মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছি। নদী ভাঙনের কারণে আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি নদী ভাঙনের কষ্ট কতো। তাই নদী ভাঙন কবলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। যুব সমাজের সকল উন্নয়ন কর্মকান্ডে খেলাধুলা, সংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে যুব সমাজকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ বেগবান করতে চাই। বিগত সময়ে আপনারা যে ভাবে আমার পাশে ছিলেন, সেভাবেই আপনার সমর্থন ও সহযোগিতা কামনা করছি।