শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক নেতা লিটু’র নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের নিন্দা

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০৫:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক নেতা লিটু’র নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের নিন্দা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক নেতা মোর্শেদ হোসেন লিটু’র নামে ফেসবুকে ফেক আইডিতে মিথ্যা অপপ্রচারের ঘটনায় নেতা-কর্মীদের নিন্দা ও প্রতিবাদ। 

রবিবার ৫ জুলাই ২০২৬ইং কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক নেতা মোর্শেদ হোসেন লিটু’র হাটিরপাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সম্প্রতি ফেসবুকে কয়েকটি ফেক আইডি’র মাধ্যমে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিটু’র নামে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুন্নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

জেলা ছাত্রদলের সাবেক নেতা মোর্শেদ হোসেন লিটু বলেন, বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন করতে গিয়ে অসংখ্যা মিথ্যা মামলায় বিএনপি সহ তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতার করে কারাগারে বন্দি করা হয়। অনুরুপভাবে আন্দোলন মোকাবেলা করতে গিয়ে বিগত আওয়ামীলীগ সরকার ২০১৯ সালে একটি মিথ্যা মাদক মামলায় আমাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। আইনী মোকাবেলার মাধ্যমে ২০২১ সালে উক্ত মিথ্যা মাদক মামলায় আমি আদালত কর্তৃক বেকসুর খালাস পাই। কিন্তু উক্ত আওয়ামীলীগ সরকারের সময়ে দায়েরকৃত মিথ্যা মাদক মামলার বিষয়টি সম্প্রতি ঢাল হিসেবে ব্যবহার করে একটি গ্রুপ ফেসবুকে ফেক আইডি’র মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 

জেলা ছাত্রদলের সাবেক নেতা মোর্শেদ হোসেন লিটু আরোও বলেন, পরিকল্পিত ভাবে ফেসবুকে ফেক আইডি’র মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে জেলা বিএনপি’র শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। এঘটনায় অনেকে আইনের আশ্রয় নিলেও প্রতিকার পাচ্ছে না। দেখা যায়, দেশের বাইরে থেকেও অনেক আইডিতে এধরনের অপপ্রচার হয়ে থাকে। আমরা এই গুপ্ত চক্রের সকল কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে রাজনৈতিক মোকাবেলা করতে প্রকাশ্যে তাদের রাজনৈতিক অবস্থানের দাবী করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ