শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাবনায় সাংবাদিকদের জন্য দু'দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০৫:৪৫ অপরাহ্ণ
পাবনায় সাংবাদিকদের জন্য দু'দিনের চক্ষু শিবির উদ্বোধন প্রেসক্লাবে

পাবনা জেলা প্রতিনিধি:

প্রথমবারের মত ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় জেলায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়। গতকাল শনিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। 

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। এ'সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, রবিউল ইসলাম রবি, এবিএম ফজলুর রহমান, পাবনা কলেজের গভ:বডি সভাপতি জহুরুল ইসলাম বাবু, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ নবীন-প্রবীণ সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দরা। দু’দিনব্যাপী এই চক্ষু শিবিরে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে চশমা বিতরণসহ বিভিন্ন চক্ষুসেবা প্রদান করা হয়। 

চক্ষু শিবির উদ্বোধনকালে প্রধান অতিথি শিমুল বিশ্বাস এমপি বলেন, সরকারের একার পক্ষে সব কাজ করা কঠিন। সমাজের বিত্তবান ও বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরণের সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ