শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৫ July ২০২৬ · Sunday · ০১:৪২ অপরাহ্ণ
খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা, মরদেহ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার দিঘলিয়া উপজেলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কিছু দূরে নিহতের ব্যবহৃত ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সমীর ভট্টকে হত্যা করে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ