শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় এতিম পরিবারের মাঝে আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম উপহার

অনলাইন ডেস্ক ০৪ July ২০২৬ · Saturday · ০১:৫১ অপরাহ্ণ
উখিয়ায় এতিম পরিবারের মাঝে  আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম উপহার

উখিয়া প্রতিনিধি :

স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন আল-আমিন ফাউন্ডেশন উখিয়া।ইতিমধ্যে  তাদের কিছু মানবিক কর্মকাণ্ড  উখিয়া উপজেলার সচেতন মহলের দৃষ্টিগোছর হয়েছে। সংগঠনটি সূচনার পরথেকে দারিদ্র্য, অসহায় মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছে, তারই ধারাবাহিকতায় 

(৪ জুলাই) শনিবার উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের এতিম পরিবারের জীবীকা নির্বাহ ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে একটি মিনি টমটম উপহার দেন আল আমিন।

ফাউন্ডেশনের সভাপতি  আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি টমটমটি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।  উপস্তিত ছিলেন  আল-আমিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার শামসুল আলম,উপদেষ্টা মাস্টার হারুন রশিদ নূরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান নাঈম, সাজ্জাদুল ইসলাম মুয়িনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার সাধারণ মানুষ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল আর্থিক সহায়তা প্রদানই নয়, বরং অসহায় ও এতিম পরিবারের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আল-আমিন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। একটি মিনি টমটমের মাধ্যমে পরিবারটি নিয়মিত আয় করতে পারবে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। আল-আমিন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আল-আমিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, জীবিকায়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে মিনি টমটম গ্রহণকারী বিধবা খুরশিদা আক্তার ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে আল-আমিন ফাউন্ডেশন, প্রধান অতিথি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে এবং এটি তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আল-আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, শাকিল উদ্দিন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ