শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় ’কালা তুহিন’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

অনলাইন ডেস্ক ০৪ July ২০২৬ · Saturday · ০১:৪৮ অপরাহ্ণ
খুলনায় ’কালা তুহিন’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

মো: আল-মাহফুজ শাওন: 

খুলনা মহানগরীর গল্লামারী, মোহাম্মদ নগর, বিশ্বরোড, সাচিবুনিয়া, ওয়াপদা রোড, দারোগার ভিটা, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে ফোন করে নিজেকে ‘কালা তুহিন’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

পোস্টে দাবি করা হয়, **০১৩২৯৮১৭২২৮** নম্বর থেকে ফোন করে একজন ব্যক্তি নিজেকে ‘কালা তুহিন’ ও ‘নবাবের ভাই’ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দাবি করছেন। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন তার লোকজন জেলে রয়েছে এবং তাদের জেল খরচ ও মামলা পরিচালনা ও জামিনের জন্য অর্থ প্রয়োজন। এ অজুহাতে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ৫ হাজার, ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

এ বিষয়ে ‘নবাব’ পরিচয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্টদের বক্তব্যও পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ধরনের ফোনকল বা চাঁদা দাবির অভিযোগ পেলে কোনো ধরনের অর্থ লেনদেন না করে দ্রুত নিকটস্থ থানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ