শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে কাজী নজরুলের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে এমপি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক ০৪ July ২০২৬ · Saturday · ০১:৩৩ অপরাহ্ণ
মিঠামইনে কাজী নজরুলের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে এমপি ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

মিঠামইন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার ৩ রা জুলাই বিকাল ৫ টায় কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ ৪- আসনের ( ইটনা, অষ্টগ্রাম মিঠামইন,) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় আলোচনায় অংশ নেয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান , মিঠামইন থানার ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর,  এডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ওম্মে কুলসুম রেখা প্রমুখ।

প্রধান অতিথি দীর্ঘ সময় কবি কাজী নজরুলের জীবনী সম্পর্কে আলোচনা করেন। পরে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মিঠামইনে নিখোঁজ স্কুল ছাত্রী কোহিনুরের পরিবারের সাথে কথা বলেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন, একজন এমপি হিসেবে নয় আমি একজন আইনজীবী হিসেবে এ ঘটনায় লড়ে যাবো ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ