শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় আন্তঃজেলা ডা'কা'ত দলের ৫ সদস্য গ্রে'প্তা'র

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ০৯:৫৫ অপরাহ্ণ
কুলাউড়ায় আন্তঃজেলা ডা'কা'ত দলের ৫ সদস্য গ্রে'প্তা'র

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) ও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। তিনি জানান, শুক্রবার  রাত আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ডাকাতির প্রস্তুতিকালে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

ওসি জানান, একই অভিযানের ধারাবাহিকতায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম পৃথক অভিযান চালিয়ে সদর হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেপ্তার করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ