শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন ১০ জন সশস্ত্র আনসার সদস্য

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ০৯:৫৪ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  মোতায়েন ১০ জন সশস্ত্র আনসার সদস্য

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

 মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশের আলোকে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখা, রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনসার সদস্যরা হাসপাতালের সার্বিক নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

এই উদ্যোগের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং রোগী ও স্বাস্থ্যকর্মীরা একটি নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ