শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলিয়ারচরে সব্জি ও কলাগাছ নষ্ট করলো প্রতিপক্ষ,বাঁধা দেয়ায় একাধিক নারীকে লাঞ্ছিত

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ১২:২০ অপরাহ্ণ
কুলিয়ারচরে সব্জি ও কলাগাছ নষ্ট করলো প্রতিপক্ষ,বাঁধা দেয়ায় একাধিক নারীকে লাঞ্ছিত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম খিদিরপুর গ্রামে গত ২ জুলাই বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী মোবারক মিয়ার জায়গায় রোপন করা কলাগাছ উপড়ে এবং সীম ও পুঁইশাক গাছ নষ্ট করে ফেলে প্রতিপক্ষ। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে একাধিক নারী নির্যাতনসহ লাঞ্ছিত ও শ্লীলতাহানির শিকার হয়েছে বলে জানা যায়।

ভুক্তভোগির পরিবার জানায়, রফিক ও তার লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘ দিন ধরে। এ বিরোধের জেরে গত ২ জুলাই বেলা ১১ ঘটিকায় রফিক, শফিক, ফালু মিয়া, আইয়ূব আলী, আলমাসসহ তার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে প্রবাসী মোবারক মিয়ার জমিতে রোপন করা ২৬টি কলাগাছ উপড়ে এবং সেখানে রোপন করা সীম ও পুঁইশাক গাছ নষ্ট করে ফেলে। এ সময় বিবাদীদের বাঁধা দিতে গেলে মুক্তিযোদ্ধা মারফত আলীর ছেলের বউসহ পরিবারের অনান্য নারী সদস্যরা লাঞ্ছিত ও শ্লীলতাহানির শিকার হয়। পরে প্রতিপক্ষের লোকজন অনধিকার ভাবে প্রবাসী মোবারক মিয়ার বাড়িতে প্রবেশ করে নগদ ৭ লক্ষ ২৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

মুক্তিযোদ্ধা মারফত আলীর ছেলে রোকন মিয়া বলেন, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে রফিক ও তার লোকজনের সাথে বিরোধ চলে আসছে আমাদের। ওরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে হামলা দিতে আসে। আজ রফিক ও তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। আমাদের বাড়ির নারীরা সব সময় আতঙ্কে থাকে। আমরা প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।

ভিডিও বক্তব্য দিতে না চাইলে প্রতিপক্ষ রফিক মিয়া কিংবা তার কোন লোকজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগির পরিবার থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ