বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আর মাত্র ৩ দিন: নোবিপ্রবিতে ‘ইইই ডে-২০২৬’ এর কাউন্টডাউন শুরু

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ১২:১৫ অপরাহ্ণ
আর মাত্র ৩ দিন: নোবিপ্রবিতে ‘ইইই ডে-২০২৬’ এর কাউন্টডাউন শুরু

মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি

টানা চতুর্থবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অন্যতম বৃহৎ উৎসব ‘ইইই ডে-২০২৬’। ইইই বিভাগ এবং নোবিপ্রবি ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ৬ ও ৭ জুলাই (সোম ও মঙ্গলবার) দুই দিনব্যাপী এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এই উৎসবে ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। মূলত শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর নকশা করা হয়েছে এবারের আসরে।

দুই দিনব্যাপী এই জমকালো আয়োজনে যা যা থাকছে:

• সার্কিট অলিম্পিয়াড

• প্রোগ্রামিং কনটেস্ট

• প্রজেক্ট শোকেস

• লাইন-ফলোয়িং রোবট প্রতিযোগিতা

• মোবাইল গেমিং টুর্নামেন্ট

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকবে আকর্ষণীয় ফ্রি টি-শার্ট, মধ্যাহ্নভোজ ও সার্টিফিকেট। এছাড়াও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’ সফল ও সার্থকভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

রেজিস্ট্রেশন লিংক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_XUlqn0i_Dfrus90DXqBG2dX8_wxqotVFMfnKC64gSF_n6A/viewform

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ