শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাবনা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন

অনলাইন ডেস্ক ০৩ July ২০২৬ · Friday · ১২:১৪ অপরাহ্ণ
পাবনা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী রাজশাহী রেঞ্জের আওতাধীন পাবনা জেলার ৫০ শয্যা বিশিষ্ট ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তায় ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসমূহে ১০ (দশ) জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার বিকালে নবনিযুক্ত আনসার সদস্যরা ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে উপস্থিত হন। এ'সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রাশিদুল হাসান শাওন তাদের যোগদানপত্র গ্রহণ করেন। এবং তাদের দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দেন।

হাসপাতালের নিরাপত্তা, জরুরি বিভাগ, ওয়ার্ড এবং হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক তদারকির দায়িত্বে নিয়োজিত থাকবেন এসব আনসার সদস্যরা। রোগী ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

এই মোতায়েনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের সার্বিক নিরাপত্তা জোরদার চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

দেশের জনগণের নিরাপত্তা ও জনসেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ