বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৮

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৫১ অপরাহ্ণ
তাড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৮

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   

সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবার উপজেলায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ৭০৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫৯৩ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১১২ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় শুধু নিয়মিত পরীক্ষার্থীরাই অংশ নেন;অনিয়মিত পরীক্ষার্থীদের এদিন কোনো পরীক্ষা ছিল না।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৫৯৩ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে ১২৮ জন পরীক্ষার্থী এবং তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ জন পরীক্ষার্থীসহ মোট ৫৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা।

এর মধ্যে মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন জন,দামিহা উদয়ন কলেজের ৫৯ জনের মধ্যে ২ জন এবং নীলগঞ্জ রফিকুল ইসলাম কলেজের ৫০ জনের মধ্যে ১ জন পরীক্ষায় অংশ নেয়নি।নীলগঞ্জের হাজী মমতাজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিবন্ধিত ১৯ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন বলেন, প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেই সন্তোষজনক পরিবেশ বজায় ছিল। আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন,স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে,সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র নিয়মিত তদারকি করা হচ্ছে। আশা করছি,বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ