শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঝুঁকিপূর্ণ শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়নে ঢাকায় লিডোর ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৪৮ অপরাহ্ণ
ঝুঁকিপূর্ণ শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়নে ঢাকায় লিডোর ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন

মাসুদ মাহাতাব,ঢাকা:

ঝুঁকিপূর্ণ এবং শারীরিক নির্যাতনের শিকার পথশিশু ও তরুণদের দক্ষতা উন্নয়নের

মাধ্যমে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আজ ঢাকার কালীগঞ্জে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।

"উজ্জ্বল ভবিষ্যতের জন্য দক্ষতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রটি অংশগ্রহণকারীদের বাজার-উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিডোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারহানা আক্তার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিউটিফিকেশন ও পার্সোনাল কেয়ার, টেইলারিং ও ফ্যাশন ডিজাইন, হস্তশিল্প, জুয়েলারি তৈরি, ডেকোরেটিভ আর্টস, কার্পেন্ট্রি ও উডওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা চাকরি, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা কিংবা স্বনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ শিশু ও তরুণদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা কেবল কর্মসংস্থানের সুযোগই তৈরি করে না, বরং তাদের মর্যাদাপূর্ণ জীবন গঠনের পথও সুগম করে। এই উদ্যোগ লিডোর বিদ্যমান শিক্ষা, খাদ্য সহায়তা, আশ্রয়, পারিবারিক পুনর্মিলন এবং মনোসামাজিক সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের দক্ষতা উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে লিডো এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ