বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রংপুরে এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের উদ্যোগে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৪৩ অপরাহ্ণ
রংপুরে এইচডব্লিউপিএল ও বিএইচডিএসের উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে এইচডব্লিউপিএল (HWPL) এবং বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার রংপুর জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি তত্ত্বাবধান করেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক রাইসা বিনতে আরিফ।

প্রথম পর্যায়ে জুমাপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, স্কাউট দল ও খুদে ডাক্তার দলের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো. লিটন পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুমা হাসনাত, সহকারী শিক্ষক মোস্তফা খাতুন, আমজাদ হোসেন, নাসরিন আক্তার, মো. জীবন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

পরে  রংপুর মহানগর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ে একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মালিক মিয়া, সরকারি শিক্ষক উত্তম কুমার নন্দী, সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ শাহানুর আলম, সুলতানা রাজিয়া, মুর্তজা বেগম, পরিতোষ সরকার, মো. ফেরদৌস সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তব্যে সেলিনা সুলতানা শিউলী বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে পারা আমাদের জন্য গর্বের। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পাই, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। রংপুরের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্তরিকতা এবং সহযোগিতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও জনসচেতনতা ও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ