শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় ১৪ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার; চোরাকারবারিরা পলাতক

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৩৭ অপরাহ্ণ
কুলাউড়ায় ১৪ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার; চোরাকারবারিরা পলাতক

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার শলাকা ভারতীয় 'নাসিরুদ্দিন' বিড়ি জব্দ করা হয়েছে। ২ জুলাই বিকেলে কুলাউড়া থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং চোরাচালান রোধে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া থানার পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কুলাউড়া থানাধীন ৮নং রাউৎগাঁও ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার একটি কাঁচা রাস্তার পাশে চোরাকারবারিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পরবর্তীতে পুলিশ তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার শলাকা ভারতীয় 'নাসিরুদ্দিন' বিড়ি উদ্ধার করে। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার টাকা।

এ বিষয়ে কুলাউড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ