বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রাম দাসের হাট মডেল হাই স্কুলে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস খাঁন রুবেল

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৯:৩১ অপরাহ্ণ
কুড়িগ্রাম দাসের হাট মডেল হাই স্কুলে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস খাঁন রুবেল

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ফেরদৌস খাঁন রুবেল  সর্বস্তরের সাধারণ মানুষের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

গতকাল সন্ধ্যায় স্থানীয় ঐতিহ্যবাহী দাসের হাট মডেল হাই স্কুল মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে  সাধারণ মানুষ, তরুণ ভোটার এবং প্রবীণ মুরব্বিরা সভাস্থলে এসে জড়ো হন। সন্ধ্যার পর থেকেই স্কুল মাঠে ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  নাছিম পারবেজ তারা ভারপ্রাপ্ত সভাপতি জেলা যুবদল, রেজওয়ানুল কবির জীবন, সদস্য আহবায়ক কমিটি সদর উপজেলা যুবদল, আব্দুর রহমান রুবেল কাঁঠাল বাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রমুখ।

উন্নয়নের অঙ্গীকার ফেরদৌস খাঁন রুবেল

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস খাঁন রুবেল  বলেন,

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। কাঠালবাড়ি ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক এবং মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সব সুযোগ-সুবিধা যেন প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, আমি সেই ব্যবস্থা করব। 

তিনি আরও বলেন,  এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তিনি সর্বদা কাজ করে যাবেন। তিনি দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

স্থানীয়দের সমর্থন ও প্রত্যাশা

সভায় বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও তরুণ সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, ফেরদৌস খাঁন রুবেল  বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন সৎ, যোগ্য ও তরুণ নেতা হিসেবে আগামীতে কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ফেরদৌস খাঁন রুবেল  কে দেখতে চান তারা।

স্থানীয় এক প্রবীণ ভোটার বলেন, "আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে ২৪ ঘণ্টা সুখে-দুঃখে পাশে পাওয়া যাবে। ফেরদৌস খাঁন রুবেল  আমাদের সেই ভরসার জায়গা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ