বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান; উদ্ধার ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), জি-৩ রাইফেল ও গুলি

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৫:৫১ অপরাহ্ণ
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান; উদ্ধার ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), জি-৩ রাইফেল ও গুলি

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

 টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল এলাকায় ত্রিমুখী ফাঁদ পেতে কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইক সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখা যায়। অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা ইজিবাইকটিকে থামার সংকেত দিলে তাতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে পাশের এলাকায় পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইক তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় এলজি, একটি জি-৩ ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ইজিবাইকটিও জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও অন্যান্য আলামতের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ