বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক ০২ July ২০২৬ · Thursday · ০৫:৪৮ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

কাউছার উদ্দিন হৃদয়,বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে এবং টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃত্ববৃন্দের ব্যবস্থাপনায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) টেকনাফ সরকারি এজাহার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি, কলম, গোলাপ ফুল এবং পরীক্ষার রুটিন উপহার হিসেবে তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় তারা পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সফল পরীক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহিত করা এবং মানবিক সহায়তা প্রদানই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ