বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রায়টুটি ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে তরুণ সমাজসেবক তারিকুল ইসলাম তারেক

Admin ০২ July ২০২৬ · Thursday · ০২:৪২ অপরাহ্ণ
রায়টুটি ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে তরুণ সমাজসেবক তারিকুল ইসলাম তারেক
রায়টুটি ইউনিয়নে মরহুম সাহেব আলী ভূঁইয়ার আদর্শে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক তারিকুল ইসলাম তারেক

নিজস্ব প্রতিবেদক,ইটনা(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ১নং রায়টুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন সৎ ও উচ্চশিক্ষিত তরুণ সমাজসেবক জনাব মুহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া (তারেক)। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এখন পরিবর্তনের হাওয়া, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
স্থানীয় ভোটার ও প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, এই ইউনিয়নের আধুনিক রূপকার ও সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম গণভোটের দুই বারের নির্বাচিত জনপ্রতিনিধি, মজলুম জননেতা মরহুম সাহেব আলী ভূঁইয়ার সুযোগ্য নাতি হলেন তারিকুল ইসলাম তারেক। রায়টুটি ইউনিয়নকে একসময় যিনি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছিলেন, সরকারি সাহায্য-সহযোগিতা ঘরে ঘরে সুষম বণ্টন করেছিলেন এবং নিজের ব্যক্তিগত সম্পদও অকাতরে বিলিয়ে দিয়েছিলেন অসহায় মানুষের মাঝে—তিনিই ছিলেন মরহুম সাহেব আলী ভূঁইয়া।
দীর্ঘদিন যাবৎ ইউনিয়নে মরহুম সাহেব আলী ভূঁইয়ার মতো একজন জনদরদী ও নিঃস্বার্থ অভিভাবকের অভাব বোধ করছিলেন স্থানীয় জনগণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার সেই শূন্যতা পূরণ করতে ও তার রেখে যাওয়া জনকল্যাণমুখী আদর্শ বাস্তবায়নের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন জনাব মুহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক।
এলাকাবাসীর মতে, তারেক শুধু উচ্চশিক্ষিতই নন, বরং একজন অত্যন্ত সৎ, বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত। সাধারণ জনগণ তার মাঝে মরহুম সাহেব আলী ভূঁইয়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। রায়টুটির খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে তরুণ সমাজ, সবার মুখেই এখন তার নাম।
আসন্ন নির্বাচনে রায়টুটি ইউনিয়নের জনগণ তাদের কাঙ্ক্ষিত এই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে উন্মুখ হয়ে আছেন। তারা বিশ্বাস করেন, তারিকুল ইসলাম তারেকের হাতে আগামী দিনের অভিভাবকের দায়িত্বভার তুলে দিলে ১নং রায়টুটি ইউনিয়ন আবারও একটি আধুনিক ও আদর্শ উন্নয়নের রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ