শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সভাপতি অপি, সম্পাদক যায়েদ

অনলাইন ডেস্ক ০১ July ২০২৬ · Wednesday · ১০:১০ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সভাপতি অপি, সম্পাদক যায়েদ
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সভাপতি অপি, সম্পাদক যায়েদ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের (আইইউসিসি) ২০২৬-২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মেহেরব হোসেন অপি এবং সাধারণ সম্পাদক হিসেবে যায়েদ বিন ওসমানকে মনোনীত করা হয়েছে। বুধবার (১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার আদেশ দেওয়া হয়েছে।

 

নব মনোনীত সভাপতি মেহেরব হোসেন অপি বলেন, আমার লক্ষ্য হবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে আরও সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা। নিয়মিত অনুশীলন, প্রতিভা বিকাশ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম, খেলোয়াড়দের সার্বিক উন্নয়ন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাবের সাফল্য ও সুনাম বৃদ্ধিতে আমরা একসঙ্গে কাজ করব। আমি বিশ্বাস করি, ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান এবং দলগত প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 


নব মনোনীত সাধারণ সম্পাদক যায়েদ বিন ওসমান বলেন, এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়। এটি একটি বড় আমানত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সততা, নিষ্ঠা, স্বচ্ছতা এবং দলগত মনোভাব নিয়ে ক্লাবের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য  বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের মান আরও উন্নত করা, নতুন প্রতিভা খুঁজে বের করা, নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা, পরামর্শ এবং ভালোবাসা নিয়ে আমরা আমাদের ক্রিকেট ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আমি একা নই আমরা সবাই মিলে এই ক্লাবের উন্নয়নের জন্য কাজ করব, ইনশাআল্লাহ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ