সমাজের এক উদারতার অনন্য স্হাপন করেছেন কুলাউড়ার কৃতি সন্তান আজম,জে,চৌধুরী
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি
* জন্ম: ৩১ অক্টোবর ১৯৫৪, মৌলভীবাজার জেলায় কুলাউড়া হোসেনপুর গ্রামে (কাদিরপুর ইউনিয়নের )শৈশব ও বেড়ে ওঠা কুলাউড়ায়।
* শিক্ষা:
* কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি।
* Murari Chand College-এ উচ্চমাধ্যমিক।
* University of Dhaka থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর।
* ১৯৭৭ সালে একটি তেল-বাণিজ্য প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা শুরু করেন, যা পরে East Coast Group-এ পরিণত হয়। বর্তমানে এ গ্রুপের জ্বালানি, শিপিং, ব্যাংকিং, বীমা, চা, লজিস্টিকসসহ বহু খাতে ব্যবসা রয়েছে।
* তিনি MJL Bangladesh PLC-এর ব্যবস্থাপনা পরিচালক এবং Prime Bank PLC-এর সাবেক চেয়ারম্যান।
* ২০১৯ সালে তিনি The Daily Star–DHL Business Person of the Year সম্মাননা লাভ করেন।
তিনি আমাদের কুলাউড়ার গর্ব, বাংলাদেশের শিল্পোন্নয়নের অন্যতম পথিকৃৎ—আজম জে. চৌধুরী।
মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান হয়েও তিনি নিজের মেধা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশের শিল্প ও জ্বালানি খাতে অনন্য অবদান রেখেছেন। East Coast Group-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তাঁর সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এবং সমাজের সবার হৃদয়ে সম্মানজনক অবস্থানে থাকবেন।