বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষকতার ৪০ বছর:বর্ণাঢ্য আয়োজনে অবসরে গেলেন কুলাউড়ার প্রবীণ শিক্ষক হামিদ খান

Admin ০১ July ২০২৬ · Wednesday · ০৭:৩৯ অপরাহ্ণ
শিক্ষকতার ৪০ বছর:বর্ণাঢ্য আয়োজনে অবসরে গেলেন কুলাউড়ার প্রবীণ শিক্ষক হামিদ খান
শিক্ষকতা ৪০ বছর বর্ণাঢ্য আয়োজনে অবসরে গেলেন কুলাউড়ার প্রবীণ শিক্ষক হামিদ খান

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি

কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. হামিদ খান দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বিদায়ে সংবর্ধিত হন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম. তাহিরুল হক, সিনিয়র শিক্ষক মো. আবদুল কাদির চৌধুরী, আব্দুল মজিদ, আব্দুল মোস্তাকিম চৌধুরী, কলছুমা খানম, কানন চক্রবর্তী, আব্দুস সামাদ, ফজলুল করিম, দিনেশ কুমার বৈরাগী, ঝুনু দাস, আবুল কামরান চৌধুরী, আতাউর রহমান, আফজাল হোসেন, রোমান খন্দকার, শাহীন আলম, জাহাঙ্গীর আলম, অপূর্ব রায়, দ্বীন মোহাম্মদ, সায়েদ আহমদ, মিজানুল হোসেন সিদ্দিকী, শ্যামাপদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, হামিদ খান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। চার দশক ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে সহকর্মীরা বিদায়ী শিক্ষককে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ