শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

Admin ০১ July ২০২৬ · Wednesday · ০৭:৩৮ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

ঢাকা জেলা প্রতিনিধি :-নারয়ন সরকার (সবুজ)

ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীণ ভবনের সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
‎বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকার তৌহিদ উদ্দীনের নির্মাণাধীণ ভবনের সেফটি ট্যাংকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম (২৭) পঞ্চগড় জেলার বোদা থানার কুমার পাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। সে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।

‎স্থানীয়ারা জানান, কোনো ধরনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজমিস্ত্রী আলম প্রায় ৬০ ফুট গভীর সেপটিক ট্যাংকে রশি দিয়ে নামার চেষ্টা করে। একপর্যায়ে সে রশী ছিড়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ বলেন, হাসপাতালে যখন নিয়ে এসছে, তখন সে ছিলো মৃত। কিভাবে মৃত হয়েছে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারি না।

‎এ বিষয়ে জামগড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ