বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন আলী রেজা

Admin ০১ July ২০২৬ · Wednesday · ০৭:৩৬ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন আলী রেজা
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন তরুণ সমাজ সেবক আলী রেজা

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি।

আসন্ন ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করেছেন। তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী রেজা।

তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে সামাজিক মাধ্যমে ফেসবুকে নিজ আইডি থেকে 
এক বার্তায় এ ঘোষণা দেন এবং একটি আধুনিক,বৈষম্যহীন,মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তরুণ সমাজ সেবক মোঃ আলী রেজা 
বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ কোনো ভোগের স্থান নয়,এটি জনগণের আমানত এবং সেবার একটি পবিত্র দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সততা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।

তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে আরও বলেন,
আপনার ভোটের মাধ্যমে 
নির্বাচিত হলে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, কালভার্ট ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের কাছে কোনো ধরনের দালালি বা ঘুষ ছাড়াই সরকারি ভাতা পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া তরুণদের কর্মসংস্থান সৃষ্টি,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং গ্রাম্য সালিশে নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


দেওয়া বার্তায় মোঃ আলী রেজা বলেন, আপনাদের দোয়া,ভালোবাসা ও আন্তরিক সমর্থনই আমার পথচলার মূল শক্তি। আসুন,আমরা সবাই মিলে আমাদের প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি সুখী,সমৃদ্ধ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলি।

পরিশেষে তিনি বলেন,নির্বাচনের আগে যেমন ইউনিয়নবাসীর পাশে রয়েছেন,তেমনি নির্বাচনের পরও সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে চান। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ