বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৬ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০১:১৫ অপরাহ্ণ
বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৬ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ ৬ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. মোঃ সুমন (২৫), পিতা: মোঃ মোফাজ্জল হোসেন, মাতা: মোসাঃ খুকী বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার নকলা থানার উত্তর পাঠাকাটা বাজার এলাকায় হলেও বর্তমানে গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি একটি জিআর পরোয়ানাভুক্ত আসামী।


২. মোঃ আলেক শাহ ওরফে সুজন (৩৮), পিতা: মোঃ কামাল শাহ, মাতা: মোসাঃ আম্বিয়া। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হলেও বর্তমানে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় বসবাস করতেন।
এছাড়া, দস্যুতা মামলার এজাহারভুক্ত এক আসামী মোঃ সামমাম মেজবা সাবির (১৯), পিতা: মেজবাহ উদ্দিন জনি, মাতা: সাবিকুন নাহার রানু, তাকে বাসন থানার নলজানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানের অংশ হিসেবে দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—

৪. মোঃ মোস্তুফা (২৮), পিতা: হাবিবুর রহমান, মাতা: মোসাঃ রাশিদা খাতুন। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার নাগুয়া (বনগাঁও) এলাকায়। বর্তমানে তিনি বাসনের আউটপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
৫. মোঃ নাঈম হোসেন (২৬), পিতা: মোঃ জিয়াউর রহমান, মাতা: মোসাঃ নার্গিস বেগম। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার আটোয়ারী থানার বলরামপুর গ্রামে হলেও বর্তমানে বাসনের চান্দনা এলাকায় বসবাস করতেন।

এছাড়া, শ্লীলতাহানী মামলার এজাহারভুক্ত এক আসামী মোঃ আজাজুল হক ওরফে এজাজ (৪৩), পিতা: মোঃ আব্দুল সামাদ, মাতা: মোসাঃ হাওয়া বেগম, তাকে গ্রেফতার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মুশুদ্দি পূর্বপাড়া এলাকায় এবং বর্তমানে বাসনের চান্দনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় শান্তি ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ