শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রথযাত্রা উপলক্ষে কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

অনলাইন ডেস্ক ৩০ June ২০২৬ · Tuesday · ০৯:১৪ অপরাহ্ণ
রথযাত্রা উপলক্ষে কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

মো: আল-মাহফুজ শাওন:

মহানগর খুলনায়  রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর উদ্যোগে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি পুলিশ কমিশনার **মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)**।

সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীর সকল ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের অংশীদার। হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মীয় ও সামাজিক সংগঠন কেএমপির গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি বদ্ধপরিকর। দেশ ও জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) **মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম (সেবা)**, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত **এম. এম. শাকিলুজ্জামান**, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) **শফিকুল ইসলাম**, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) **মোহাম্মদ আনোয়ার হোসেন**, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) **সুদর্শন কুমার রায়** এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) **মো. রেজাউর রহমান**।

এছাড়া সভায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা **গোপী কিষাণ**, সাধারণ সম্পাদক **প্রশান্ত কুমার কুণ্ডু**, সহ-সভাপতি **অধ্যাপক তারক চাঁদ ঢালী**, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি **বিকাশ কুমার সাহা**-সহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ