উখিয়া কলেজে এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া অনার্স কলেজ, ১৯৯১ইং সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী।
প্রতিষ্ঠাকালীন থেকে কলেজটি খুব সুনামের সাথে পাঠ্যকার্যক্রম পরিচালনা করে সুখ্যাতি অর্জন করে। বর্তমানে কলেজটিতে সাত বিষয়ে অনার্স সেশন চলমান।
৫৫০০ এর উপরে ছাত্র, ছাত্রী এই কলেজটি অধ্যায়নরত আছে। দু:খ ও পরিতাপের বিষয় হলো শুধু বিএনপি'রএম,পি, শাহজাহান চৌধুরী কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন বলে বিগত ১৭ বছরে কলেজটি সরকারি করণ হয়নি।
কথা গুলো বলছিলেন উখিয়া অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোহাম্মদ শাহআলম।
(২৯ জুন) সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উখিয়া কলেজে অধ্যায়নরত ২০২৬ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী, প্রভাষক, গিয়াস উদ্দিন, প্রভাষক, আবুতাহের, বিএনপি নেতা, ইদ্রিস মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা উপকরণ তুলেদেন প্রধান অতিথি, সরওয়ার জাহান চৌধুরী। পরে দোয়া পাঠ ও মোনাজাতের মধ্যে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন, অনুষ্ঠানে সভাপতি, উখিয়া অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহআলম।