বাংলাদেশ সফরে এম নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রমিজ উদ্দীন
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন বাংলাদেশ সফর উপলক্ষে ২৮ জুন রবিবার রাজধানীর সংসদ ভবন এলাকায় মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন গত ২৫ জুন স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন। দেশে অবস্থানকালে তিনি নিজ এলাকা কুলাউড়াসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
পাশাপাশি কুলাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও অংশ নেবেন।
রমিজ উদ্দীনের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর আগমন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।