শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা নগরীতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে কেসিসির অভিযান

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৯:৩৬ অপরাহ্ণ
খুলনা নগরীতে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে কেসিসির অভিযান

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরজুড়ে অবৈধভাবে টানানো পেনা, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন ধরনের প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর সৌন্দর্য রক্ষা, যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং দৃষ্টিদূষণ কমাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় কেসিসির কর্মশালার কর্মীরা তীব্র গরম উপেক্ষা করে অপসারণ অভিযানে অংশ নেন। মই ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে তারা বৈদ্যুতিক খুঁটি, সড়ক বিভাজক, ফুটপাত ও বিভিন্ন স্থাপনায় লাগানো অসংখ্য অবৈধ ব্যানার, ফেস্টুন ও পেনা অপসারণ করেন।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টানানো এসব প্রচারসামগ্রী নগরীর সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি অনেক স্থানে পথচারী ও যানবাহনের চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছিল। ফলে নগরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে কেসিসির কর্মশালার কর্মীদের নিরলস পরিশ্রম নগরবাসীর দৃষ্টি কেড়েছে। প্রচণ্ড গরম ও প্রতিকূল পরিবেশেও তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলেছেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টার ফলে নগরীর প্রধান সড়কগুলো ধীরে ধীরে অবৈধ ব্যানার-ফেস্টুনমুক্ত হচ্ছে এবং ফিরে আসছে স্বাভাবিক সৌন্দর্য।

কেসিসি সূত্রে জানা গেছে, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি অনুমতি ছাড়া জনসড়ক, বৈদ্যুতিক খুঁটি, ফুটপাত বা সরকারি স্থাপনায় ব্যানার, ফেস্টুন ও অন্যান্য প্রচারসামগ্রী টানানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিধি অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নগরবাসী কেসিসির এই উদ্যোগ এবং কর্মশালার কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চললে খুলনা আরও পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ