শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সংসদে কয়রায় লোডশেডিং এর বিষয়ে কথা বলেন এমপি আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৯:২৭ অপরাহ্ণ
সংসদে কয়রায় লোডশেডিং এর বিষয়ে কথা বলেন এমপি আবুল কালাম আজাদ

উপজেলা প্রতিনিধি (খুলনা) :

‎২৮ জুন জাতীয় সংসদে অধিবেশনের মাঝে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয়ের সাথে এলাকার বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং প্রসঙ্গে কথা হয়েছে। তাকে অবগতি করা হয়েছে- বিদ্যুৎ সরবরাহ ঠিক না থাকায় এলাকার মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মাননীয় মন্ত্রী মহোদয় সাময়িক লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

‎সমবার (২৯ জুন) মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, তার নিজস্ব ফেসবুক ভেরিফাই পেজে এ তথ্য নিশ্চিত করেন। 

‎তার দেওয়া তথ্যসূত্রে জানা যায়,  ন্যাশনাল গ্রিডে সাময়িক সমস্যার কারণে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে । যার ফলশ্রুতিতে সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। তিনি ২-৩ দিন সময় চেয়েছেন এরমধ্যে বিদ্যুৎ সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলেছেন।

‎আমি আপনাদের সকলের ভোটে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধি হিসেবে সর্বোচ্চ প্রচেষ্টা এবং যোগাযোগ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে, পাইকগাছাতে একটি গ্রিড স্থাপনের জন্য অনুমোদন হয়েছে। যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। কয়রাতেও একটি সাবস্টেশন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিংয়ের কারণে আমি দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে সবাইকে অনুরোধ করছি আমাদেরকে একটু সময় দিবেন ও ধৈর্য্য ধরবেন । কয়রা ও পাইকগাছার বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগসহ সকল দপ্তর সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে।  প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২০২৭ সালের মধ্যে কয়রা ও পাইকগাছাতে বিদ্যুৎ সমস্যার সর্বোচ্চ সমাধান করা হবে,ইনশাআল্লাহ। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ