শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাবনা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

অনলাইন ডেস্ক ২৯ June ২০২৬ · Monday · ০৫:১৫ অপরাহ্ণ
পাবনা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা জেলার ৯ টি উপজেলার সর্বমোট ২৬ (ছাব্বিশ) জন ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার উদ্যোগে জেলা কমান্ড্যান্ট, মো: মাহবুবুর রহমান সরকার উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ ২৬ (ছাব্বিশ) জন সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।   

এ'সময় আরও উপস্থিত ছিলেন, রোকেয়া খাতুন সার্কেল অ্যাডজুট্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা। ও জনাব, মো: ফরহাদ, উপজেলা আনসার ও ভিডিপি  কর্মকর্তা সদর, পাবনা। উপস্থিত ছিলেন।  

মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ ও সুযোগ-সুবিধা সৃষ্টি করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল ও সামাজিক অপরাধ দমনে আনসার ভিডিপি ভাতাভোগী সদস্য-সদস্যাদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে বাহিনীর এমন কার্যক্রম জননিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সদস্য-সদস্যাদের মনোবল বৃদ্ধি ও দায়িত্বপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ