৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
মানুষ মানুষের জন্য,এই চিরন্তন সত্যের বাস্তব প্রতিফলন দেখতে হলে পরিচিত হতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। তেমনই একজন নিবেদিত প্রাণ মানুষ হলেন তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্ৰামের কৃতি সন্তান
বিশিষ্ট সমাজসেবক,উদ্যোক্তা এবং আসন্ন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সবুজ আলম।সবার কাছে তিনি পরিচিত গরীব অসহায় ও মেহনতি মানুষের ভাই নামে।
তিনি দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাহিরপুর বছড়ছা কয়লা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তবে পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে তিনি আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক একজন প্রকৃত মানবতার ফেরিওয়ালা।অল্প সময়েই সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হাজী মোঃ সবুজ আলম।
হাস্যোজ্জ্বল,প্রাণবন্ত এই মানুষটি প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন মানুষের কল্যাণে। তার একটাই স্বপ্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো।
ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা,অসুস্থদের চিকিৎসা সহায়তাসহ সবক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি। শুধু তাই নয়,যে কোনো সামাজিক সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়,যা এলাকাবাসীর কাছে তাকে অনুকরণীয় করে তুলেছে।
নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট মেরামতসহ মসজিদ,মাদ্রাসা,ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অবদান রেখে তিনি গড়ে তুলছেন একটি মানবিক ও আদর্শ সমাজের ভিত্তি।
হাজী মোঃ সবুজ আলম বলেন,ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের সেবা করা একটি বড় ইবাদত। মসজিদ-মাদ্রাসা,রাস্তাঘাট উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমি সমাজের জন্য কিছু করতে চাই। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। যতদিন বেঁচে থাকবো,ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে দরকার ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত প্রচেষ্টা। পরিবেশ রক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।