শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ১১:০৪ অপরাহ্ণ
কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন

মোহাম্মদ আজিজুল ইসলাম , কুলাউড়া (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩১৩টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৮৫০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৫৫০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে এ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। 

স্বাস্থ্য বিভাগ জানায়, যেসব শিশু কোনো কারণে নির্ধারিত দিনে ক্যাপসুল গ্রহণ করতে পারেনি, তারা পরবর্তী সময়ে নিকটস্থ ইপিআই কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ