লোডশেডিংয়ের কবলে ক্যাম্পাস সংলগ্ন শিক্ষার্থীরা
খাদিজা তুল কোবরা:
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর আশপাশের মেস এলাকাগুলো দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না, আর থাকলেও ভোল্টেজ এত কম থাকে যে ফ্যান, লাইট কিংবা কম্পিউটারের মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। নিম্বমাত্রার ভোল্টেজ এবং ভোল্টেজ আপ ডাউনের কারনে শিক্ষার্থীদের মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাচ্ছে । আবার প্রায় প্রতি সপ্তাহেই অন্তত একদিন সকাল থেকে সন্ধ্যা অবধি বিদ্যুৎ থাকে নাহ কারন হিসেবে বলা হয় লাইনে কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়সংলগ্ন এসব মেসে হাজার হাজার শিক্ষার্থী বসবাস করেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রাতে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট তৈরি, গবেষণার কাজ এবং পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়া যায় না, ফলে প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রমও ব্যাহত হয়। এছাড়া প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা অসহনীয় কষ্ট ভোগ করেন। অনেক সময় পানির পাম্প বন্ধ থাকায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দেয়।
এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের লেখাপড়া, মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামগ্রিক শিক্ষা পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। তাই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রয়োজনে ট্রান্সফরমারের সক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইনের সংস্কার এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণ করা হোক।
লেখক:খাদিজা তুল কোবরা, শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।