শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়ার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান অতিথি এমপি শওকতুল ইসলাম

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ১০:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়ার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান অতিথি  এমপি শওকতুল ইসলাম

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুলাউড়া শাখার উদ্যোগে রবিবার  (২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম।

এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, সুধীজন এবং সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ