রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ১০:৪৯ অপরাহ্ণ
উখিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি: 

কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, উখিয়া উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার।

একটি উৎসবমুখর পরিবেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয় নির্ধারিত বয়সের শিশুদের। শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। 

উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগ জানায়, নির্ধারিত বয়সী শিশুদের জন্য নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 

এসময় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ