শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নবনিযুক্ত কেডিএ চেয়ারম্যানকে ইস্তিয়াক আহমেদ ইস্তির শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০৬:৩৪ অপরাহ্ণ
নবনিযুক্ত কেডিএ চেয়ারম্যানকে ইস্তিয়াক আহমেদ ইস্তির শুভেচ্ছা

মো:আল-মাহফুজ শাওন:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি।

সাম্প্রতিক সময়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কেডিএ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা অ্যাডভোকেট শফিকুল আলম মনার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং খুলনার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নগরায়ণে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে খুলনা মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, খুলনাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কেডিএ’র কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা তাকে শুভেচ্ছা জানানোর জন্য ইস্তিয়াক আহমেদ ইস্তিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি খুলনার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ