বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীর গণসংযোগ

অনলাইন ডেস্ক ২৮ June ২০২৬ · Sunday · ০১:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীর গণসংযোগ

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম, প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম নয়ন সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন।

তিনি বলেন, আমি এই ভোগডাঙ্গা ইউনিয়নেরই একজন সন্তান। ছোটবেলা থেকেই আপনাদের স্নেহ-ভালোবাসায় বড় হয়েছি। আমি বিশ্বাস করি, যুবকরাই পারে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে। তাই আপনাদের একটিবার সুযোগ চাই—কাজের মাধ্যমে আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।

সিরাজুল ইসলাম নয়ন জানান, নির্বাচনের আগেই তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন। বিশেষ করে বর্ষাকালে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়া কয়েকটি রাস্তায় ইট বিছিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, এটি ছিল আমার দায়িত্ববোধের একটি ছোট্ট প্রয়াস। নির্বাচিত হলে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না, কাজের রাজনীতি করতে চাই। আমার পরিচয় হবে আমার কাজ।

নির্বাচিত হলে মোঃ সিরাজুল ইসলামের নয়ন অঙ্গীকার:

প্রতিটি পরিবারে নিয়মিত খোঁজখবর নেওয়া।

সপ্তাহে বা নির্দিষ্ট সময় পরপর উঠান বৈঠকের মাধ্যমে জনগণের সমস্যা শোনা।

অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষের পাশে থাকা।

সরকারি ভাতা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করা।

রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া।

যুবকদের খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া।

মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় বিশেষ উদ্যোগ গ্রহণ।

শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এলাকাবাসীকে নিয়ে কাজ করা।

সকলের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলা।

> আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বয়স কম, কিন্তু মানুষের জন্য কাজ করার ইচ্ছাশক্তি অনেক বড়। একবার আমাকে সুযোগ দিন। ইনশাআল্লাহ, আমি কথা নয়—কাজের মাধ্যমে প্রমাণ করব। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। এমন একটি ৫ নং ওয়ার্ড গড়ে তুলতে চাই, যেখানে কোনো অসহায় মানুষ অবহেলিত থাকবে না। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং একটি আধুনিক, সেবামূলক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ