শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১০:৩৮ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. কুদরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়াত) সেক্রেটারি মুহাম্মদ আলী আছগার এমপি।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. মহির উদ্দিন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. মজিবুর রহমান।

কর্মশালায় ট্রেড ইউনিয়ন গঠন ও সংগঠন সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকা, ইসলামী শ্রমনীতি, শ্রম আইনে শ্রমিকদের অধিকার, শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার কৌশল এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক নেতাদের করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ