শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকার সাভারে (ডিবি) উত্তর এর পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ০৫:০৫ অপরাহ্ণ
ঢাকার  সাভারে (ডিবি) উত্তর এর পৃথক   অভিযানে  দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ঢাকা জেলা প্রতিনিধি :

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় সাভারের অবদা রোড ও রেডিও কলোনী এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে অবদা রোড এলাকা থেকে জাফর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

পরে রেডিও কলোনী এলাকায় পৃথক অভিযানে শাওন মোল্লা (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাফরের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শাওন মোল্লার বিরুদ্ধে দুটি মাদক ও একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ