শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

যবিপ্রবির 'জাস্ট রিসার্চ সোসাইটি'র নেতৃত্বে ফরহাদ-তানভীর

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:৪৯ পূর্বাহ্ণ
যবিপ্রবির 'জাস্ট রিসার্চ সোসাইটি'র নেতৃত্বে ফরহাদ-তানভীর

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) 'জাস্ট রিসার্চ সোসাইটি'র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফরহাদ ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তানভীর খন্দকার।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (গবেষণা) মো: আখতারুজ্জামান, সহ-সভাপতি (প্রশাসন) সাদরিতা সরকার শশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর ও অপারেশন সম্পাদক জালিস মাহমুদ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো: রিশালাত জামান, গবেষণা ও ক্যারিয়ার সম্পাদক জাকওয়ানা জুঁই, কোষাধ্যক্ষ মো: হাবিব উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সামাউন ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মো: আবু সালাহ, ইভেন্ট ও কর্মশালা সম্পাদক মো: আবুল হোসেন, আইটি ও কনটেন্ট উন্নয়ন সম্পাদক সোয়াত হাসনাত সৌরভ। 

নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ বলেন, গবেষণাই একটি জাতির জ্ঞান, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসকে সামনে রেখে আমরা জাস্ট রিসার্চ সোসাইটিকে গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করব। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি করা, মানসম্মত গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি করা এবং দক্ষ গবেষক তৈরির উপযোগী পরিবেশ নিশ্চিত করা। আমাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে বাস্তব ও দীর্ঘমেয়াদি অবদান রাখবে।

এছাড়াও নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদকের বক্তব্যে তানভীর খন্দকার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার ধারনা, গবেষণার বিষয়াবস্তুর সাথে পরিচিতি করানোই হবে আমাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে গবেষণার কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যবিপ্রবির গবেষণা সংসদের একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো  যবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তি নির্ভর গবেষণার জ্ঞান পৌছে দেওয়ার।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ