বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তারাব পৌরসভায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতের র‌্যালি

অনলাইন ডেস্ক ২৭ June ২০২৬ · Saturday · ১১:৩৭ পূর্বাহ্ণ
তারাব পৌরসভায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতের র‌্যালি

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে রূপসী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারাব পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক এবং তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোতালিব ভূঁইয়া, রূপগঞ্জ থানা দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। মাদকের বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ